ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে আহত হয়েছেন—এমন গুঞ্জন উঠলেও তিনি ‘সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন’ বলে বুধবার জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের ছেলে।
সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করা ইউসুফ পেজেশকিয়ান তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ‘আমি শুনেছিলাম যে জনাব মোজতবা খামেনি আহত হয়েছেন। বিষয়টি জানতে আমি কয়েকজন পরিচিতের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবাকে ‘রমজান যুদ্ধের আহত প্রবীণ যোদ্ধা’ বলে উল্লেখ করেছিল, তবে তার আঘাতের বিস্তারিত কখনো উল্লেখ করেনি।
নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসলামী প্রজাতন্ত্রের দীর্ঘদিনের শাসক আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে ও উত্তরসূরি। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আলী খামেনি নিহত হন, যার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে।৫৬ বছর বয়সী মোজতবা খামেনি সাধারণত জনসমক্ষে খুব কমই দেখা দেন এবং সরকারি অনুষ্ঠানে খুব কম বক্তব্য দেন।তাকে রবিবার সর্বোচ্চ নেতা ঘোষণার পর থেকে তিনি এখনো জাতির উদ্দেশে কোনো ভাষণ দেননি বা লিখিত বিবৃতিও প্রকাশ করেননি।বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস তিনজন অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তার বরাতে জানায়, মোজতবা পায়ে আঘাতসহ কিছু আহত হয়েছেন, তবে তিনি সচেতন আছেন এবং সীমিত যোগাযোগের মধ্যে একটি অত্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করছেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..