বাংলাদেশ সময় বৃহস্পতিবার এই প্রস্তাবটি উঠেছিল মার্কিন সিনেটে। প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন সিনেটর র্যান্ড পল। আর প্রস্তাবের বিপক্ষে রিপাবলিকানদের সঙ্গে ভোট দেন সিনেটর জন ফেটারম্যান।প্রস্তাবটি ছিল ইরানে সামরিক অভিযানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করা নিয়ে।তবে এটি শেষ কথা নয়। যুক্তরাষ্ট্রে কেবল কংগ্রেসই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারে।প্রস্তাবটি পাস হয়ে গেলে ইরানে চলমান যুদ্ধ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হতো যুক্তরাষ্ট্রকে। তা না হওয়ার ফলে যুদ্ধ আরো লম্বা হওয়ার শঙ্কা জেগেছে।এখন একই প্রশ্নে ভোট হবে মার্কিন প্রতিনিধি পরিষদে। শুক্রবার সেখানে ভোট হওয়ার কথা রয়েছে।