ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আইএস/ইএস (IS/ES) ও নির্বাচন কমিশনের উদ্যোগে একটি নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত নির্বাচন অফিসার রাজু আহমেদ।
সভায় দলিত সভাপতি সাইফুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন থেকে আগত প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং নির্বাচনকে ঘিরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত নির্বাচন অফিসার রাজু আহমেদ বলেন, আগামী ১২ তারিখ পর্যন্ত কোথাও কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে। তিনি বলেন, “আপনারা যদি কোথাও অনিয়ম বা সহিংসতা দেখেন, আমাদের তথ্য দিন, ছবি দিন, ভিডিও ফুটেজ দিন—আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবো। আমরা কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেব না।”
তিনি আরও বলেন, “আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। এবারের ভোট হবে দুটি—একটি গণভোট, হ্যাঁ অথবা না; যেটা আপনার ভালো লাগে সেটাই দেবেন। আরেকটি আপনার পছন্দের প্রার্থীকে, যাকে আপনার ভালো লাগে তাকেই ভোট দেবেন।” তিনি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার, ভোটকেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।
বিশেষ প্রতিনিধি: ফাহিম ইসলাম