অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে সমস্যায় পড়লে এখন আর দৌড়ঝাঁপ করতে হয় না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কল সেন্টারে এক ফোনেই মিলছে সমাধান। করদাতাদের এই সেবা দেওয়া হচ্ছে ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। গতবছর চালু হওয়া এই সেন্টারের নম্বর ০৯৬৪৩৭১৭১৭১—যেখানে ফোন ধরেই সমাধান করছেন আয়কর কর্মকর্তারা।রাজধানীর মিরপুরের বাসিন্দা তন্ময় রহমান জানান, ই-টিনে স্থায়ী ঠিকানা সংশোধনের জন্য তিনি ২০১৮ সাল থেকে বারবার অনলাইনে আবেদন করেও কোনো অগ্রগতি দেখেননি। ইমেইল করেছেন, ফোন করেছেন, কিন্তু সব রিকোয়েস্ট পেন্ডিংই ছিল। শেষ পর্যন্ত গত সপ্তাহে এনবিআর কল সেন্টারে ফোন দিতেই মুহূর্তে অনুমোদন মিলে যায়।তন্ময়ের ভাষায়, “কল সেন্টারের যিনি ফোন ধরেছিলেন তিনি অত্যন্ত আন্তরিক ছিলেন।আসলেই এমন সেবা প্রত্যাশিত।”একই অভিজ্ঞতা রামপুরার আবুল কাশেম খানেরও। তিনি জানান, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরের ভুলের কারণে তার ই-টিনে জটিলতা তৈরি হয়েছিল। কল সেন্টারে ফোন করতেই তাৎক্ষণিকভাবে সমাধান পান তিনি।“ফোনে রেখেই সব ঠিক করে দিয়েছেন,” বললেন কাশেম।ই-রিটার্নের যেকোনো প্রশ্ন বা সমস্যায় এই কল সেন্টার এখন করদাতাদের ভরসার জায়গা। ০৯৬৪৩ ৭১৭১৭১ নম্বরে ফোন করলে কর্মকর্তারা তাৎক্ষণিক দিকনির্দেশনা দেন। চাইলে ই-ট্যাক্স সার্ভিস সেন্টার পোর্টালে ইমেইল করেও সহায়তা পাওয়া যায়।দ্রুত ও সহজ এই সেবায় করদাতারা স্বস্তি পাচ্ছেন।অনলাইনে আয়কর জমার প্রক্রিয়া নিয়ে যে জটিলতা ছিল, এনবিআরের কল সেন্টার সেটিকে এক ফোনকলের দূরত্বে নামিয়ে এনেছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..