গত ৩ মার্চ শুরু হয় এই টিকিট বিক্রি কার্যক্রম। প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।দুপুর ২টা থেকে বিক্রি হয় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। আজও একই সূচিতে বিক্রি হচ্ছে টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্রিম টিকিট এক যাত্রী সর্বোচ্চ একবার এবং সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত কিনতে পারবেন। তবে কেনা টিকিট ফেরত বা রিফান্ড করার কোনো সুযোগ থাকবে না।