চার দশক পর এশিয়ার মঞ্চে বাংলাদেশের ফুটবল। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে প্রতিপক্ষ এশিয়ার অন্যতম শক্তিশালী দল চীন। বাংলাদেশ সময় দুপুর ২টায় অস্ট্রেলিয়ার অন্যতম শহর সিডনির কমব্যাংক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।আজকের ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি নিয়মিত ও অভিজ্ঞ গোলরক্ষক রুপনার চাকমার।তার জায়গায় চীনের বিপক্ষে গোলপোস্ট সামলাবেন মিলি আক্তার। এ ছাড়া একাদশে নেই সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীও। পাঁচ ডিফেন্ডার নিয়ে শুরু করছে বাংলাদেশ। অধিনায়ক আফঈদা খন্দকার ছাড়াও রক্ষণে আছেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু এবং নবীবরণ খাতুন।মাঝমাঠে আছেন মনিকা চাকমা, মারিয়া মান্দা ও উমেহলা মারমা। আক্রমণ ভাগের দায়িত্ব দুই ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়রের।
বাংলাদেশ নারী দলের শুরুর একাদশগোলকিপার : মিলি আক্তার
ডিফেন্ডার : আফঈদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু ও নবীবরণ খাতুন।
মিডফিল্ডার : মনিকা চাকমা, মারিয়া মান্দা ও উমেহলা মারমা।
ফরোয়ার্ড : ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।
এ ক্যাটাগরির আরো নিউজ..