এরপর যদি তার শরীর অনেকটা ঠিকঠাক হয়ে যায় তবেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানালেন নিরপদ সড়ক চাইয়ের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। এদিকে ইলিয়াস কাঞ্চনের সহশিল্পীরাও আশায় বুক বেঁধে আছেন যে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন। চিত্রনায়িকা চম্পা বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠে তার পরিবারের কাছে ফিরতে পারেন।