সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক মনে করেন, একজন ক্রিকেটারের দায়িত্ব শুধু রান করা বা উইকেট নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। ‘ক্রিকেটাররা বিশ্বদূত। আমরা যদি বিশ্বশান্তির কথা বলি, তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না,’—যোগ করেন হোল্ডার।তার মতে, পরিবর্তনের সূচনা হতে হবে প্রভাবশালী দেশ ও খেলোয়াড়দের হাত ধরেই।‘ভারত ও পাকিস্তান দুইটাই শক্তিধর। তারা যদি মাঠে ঐক্য দেখাতে পারে, তাহলে ক্রিকেটের বাইরেও বড় বার্তা যাবে। হাত মেলানো, পারস্পরিক সম্মানের মতো ছোট প্রতীকী উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।’২০২৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল ২০২৬ মৌসুমে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জায়গা করে নেন হোল্ডার। নিলামে প্রায় ৭ কোটি রুপিতে কেনা এই অলরাউন্ডার এখনো দলে থাকলেও, আসন্ন মৌসুমের আগে তার মন্তব্য ফ্র্যাঞ্চাইজির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।এমনকি তাকে বাদ দিয়ে বিকল্পও ভাবতে পারে বলে মনে করছেন অনেকেই।