দিনটি উপলক্ষে দেশবাসীর উদ্দেশে একটি বার্তা দিয়েছেন জামায়াত আমির ও জাতীয় সংসদের সম্ভাব্য বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই বার্তায় জামায়াত আমির বলেন, জুলাই অভ্যুত্থানের লাল রক্তের ওপর দাঁড়িয়ে আগামীকাল থেকে সংসদীয় রাজনীতির নবযুগের সূচনা কিভাবে হয়, গোটা জাতি তা দেখার অপেক্ষায়। তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, আপনাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন। এবার জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই। চলো একসঙ্গে গড়ি বাংলাদেশ।