৬৪ জেলার মধ্যে ১৮ জনকে আগে নেওয়া হয়েছে। মেধাবীরা কেউ বাদ পড়নি।’ বুধবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করে এসময় এই উপদেষ্টা বলেন, ‘সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।পর্যাপ্ত সার মজুত রয়েছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘পর্যাপ্ত পরিমাণের সার মজুত আছে। কেউ মজুত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না।’সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘পেঁয়াজের কোনো সংকট নেই, দাম কমে গেছে।