তাহসান খান
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান চলতি বছরের শুরুতেই বিয়ে করেন।৪ জানুয়ারি এক ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি একজন মেকআপ আর্টিস্ট। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন।
সাবরিনা পড়শী
সংগীতশিল্পী সাবরিনা পড়শী বিয়ে করেন ২০২৪ সালের ৪ মার্চ। তবে বিষয়টি তিনি গোপন রেখেছিলেন।চলতি বছরের ১২ জানুয়ারি তিনি বিয়ের কথা প্রকাশ করেন। তার স্বামীর নাম হামিম নিলয়। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী।
আরাফাত মহসিন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান
গায়ক ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান বিবাহবন্ধনে আবদ্ধ হন ৪ এপ্রিল। ঢাকার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধমে নিজেরাই বিয়ের ছবি প্রকাশ করেছেন।
অভিনেতা জামিল হোসেন ও মুনমুন
অভিনেতা জামিল হোসেন বিয়ে করেন ৬ এপ্রিল। তার স্ত্রীর নাম মুনমুন আহমেদ। তিনিও অভিনয় করেন। ঢাকায় বিয়ে হলেও পরে লন্ডনেও তাদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
মাহফুজ আনাম জেমস
নগর বাউলখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তবে বিয়ে আগেই করে নিলেও এতদিন বিষয়টি গোপন রেখেছেন এ গায়ক। চলতি বছরের ২২ অক্টোবর তিনি তার তৃতীয় স্ত্রী ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন।
অমিতাভ রেজা চৌধুরী
তৃতীয়বার বিয়ে করলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ১৪ নভেম্বর নিউইয়র্কে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক।
বাঁধন সরকার পূজা
এ বছর বিয়ে করেছেন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন। ২৪ নভেম্বর তারা বিবাহবন্ধনে আবন্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই। এর আগে মডেল অন্তুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই গায়িকা।
মিজানুর রহমান আরিয়ান
দেশের আলোচিত নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান বিয়ে করেছেন ২ ডিসেম্বর। তার স্ত্রীর নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।