পাশাপাশি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘হাদির ওপর হামলা পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। কিছু দুর্বৃত্তচক্র দেশের গণতন্ত্র ও শান্তি নষ্ট করতে নৃশংসতা চালাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের পরে আবারও তারা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে রক্তপাত করছে।গণতন্ত্র, ভোট ও নির্বাচনের শত্রুরাই এই হত্যার পেছনে রয়েছে।’ তিনি আরো বলেন, ‘দমনমূলক ব্যবস্থা না নিলে দেশের মানুষের নিরাপত্তা বিপন্ন হবে।’বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হাদির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা প্রয়োজন।’ তিনি দেশ ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।