গতকাল চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) ইস্টবেঙ্গল রেজিমেন্টের (ইবিআর) ৩৮তম বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ইস্টবেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বার্ষিক অধিনায়ক সম্মেলনের শুরুতেই সেনাবাহিনী প্রধান ইস্টবেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী সব বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।সেনাবাহিনী প্রধান ইবিআরসিতে পৌঁছলে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার এবং দি ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট তাকে অভ্যর্থনা জানান।