সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের ছালাভরা শ্যামপুরে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা আঁখি পরিবহনের বাসটি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।কাজিপুর থানার অফিসার ইনচার্জ মো. নুরে আলম বলেন, সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।