শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এবং বেসরকারি মাদরাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে গত ২ ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই অনুযায়ী গতকাল রবিবার থেকে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারিত ছিল।মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্তির আবেদন গ্রহণের জন্য নির্ধারিত সফটওয়্যারটি নির্ভুলভাবে প্রস্তুত করার কাজ এখনও সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু করা সম্ভব হচ্ছে না।