এই ইনিংসের মাধ্যমে বাবর আজমের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি রান করার সংখ্যা দাঁড়াল ৪০টিতে, যা বিরাট কোহলির ৩৯টি রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের রোহিত শর্মা (৩৭টি ৫০+) এবং চতুর্থ স্থানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান (৩১টি ৫০+)।গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ১৪০ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয় নিশ্চিত করে। ওপেনার সাইম আইয়ুব শূন্য রানে আউট হলেও বাবর আজম ও সাহিবজাদা ফারহান ৩৬ রানের জুটি গড়ে ইনিংসকে স্থিতিশীল করেন। ফারহান ১৮ বলে ১৯ রান করে আউট হন। এরপর বাবর সালমান আঘার সঙ্গে ৭৬ রানের জুটি গড়ে জয়ের ভিত্তি স্থাপন করেন।