বুধবার (৫ মার্চ) দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, দেশের ক্রিকেট পুনরুজ্জীবনে সহায়তা করতে প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকেও এ প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত রয়েছেন।
মন্ত্রী গামাগে জানান, প্রেসিডেন্টকে নিয়ে আইসিসির সঙ্গে চলমান আলোচনা অনুযায়ী ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ করা হবে।তিনি জোর দিয়ে বলেন, শ্রীলঙ্কার ক্রিকেটের উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে দেশটির ক্রিকেটের ওপর কোনো নিষেধাজ্ঞার ঝুঁকি না তৈরি হয়। তাই ক্রিকেটের অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি এর সুরক্ষা বজায় রাখাও গুরুত্বপূর্ণ।তিনি আরো জানান, দেশের ক্রিকেটের উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। সামনে আরো কিছু উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে।