বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করায় সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালত বা ট্রাইব্যুনালেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সাধারণ ছুটির দুটি বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে সরকার কর্তৃক নির্বাহী আদেশে ৩১ ডিসেম্বর, বুধবার এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বর্ণিত কারণে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে এদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ এবং দেশের সকল অধস্তন আদালতে/ট্রাইব্যুনালে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলো।ঢাকার এভারকেয়ার হাসপাতালে টানা ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার ভোর ৬টায় খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।
এ ক্যাটাগরির আরো নিউজ..