সময়টা নব্বইয়ের দশক। তখন টিভিতে টুকটাক কাজ করছেন শাহরুখ।
বিবেককে স্পষ্ট বলেছিলেন, মা আর বাঁচবে না। বোনকে নিয়ে ভেসে যাব। দুই দিন ধরে খেতে পাইনি। আমাকে দুমুঠো খাবার জোগাড় করতেই হবে। আমাকে একটা সিনেমায় সুযোগ দাও। খুব অর্থের প্রয়োজন।

সাক্ষাৎকারে বিবেক বলেন, ঠিক সেই সময় আজিজ মির্জা ‘রাজু বান গায়া জেন্টেলম্যান’ ছবির চিত্রনাট্য লিখছিলেন। শাহরুখের সঙ্গে মিটিংয়ে বসা হলো। আর এভাবেই শাহরুখের বলিউডে যাত্রা শুরু। যদিও দিব্যা ভারতী ও ঋষি কাপুরের সঙ্গে ‘দিওয়ানা’ ছবিই সবার আগে মুক্তি পায় ও পরিচিতি দেয় শাহরুখকে।
এই অভিনেতার কথায়, শাহরুখের মধ্যে অদ্ভুত এক জেদ ছিল। খিদে ছিল সফল হওয়ার। সফল হওয়ার জন্য যেকোনো পরিশ্রম করতে রাজি ছিলেন। আর তাই তো আজ তিনি বলিউড বাদশা। শাহরুখ সাফল্য পাননি বরং বলা ভালো, অর্জন করেছেন।