গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ কেউই ভাবেনি যে এমনটি সম্ভব হবে।’ ইসরায়েল ও মিসর সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। এক সাংবাদিক প্রশ্ন করেন— ‘গাজায় যুদ্ধবিরতির মাধ্যমে কি বলা যায় মধ্যপ্রাচ্যে এখন শান্তি ফিরছে?’এর জবাবে ট্রাম্প বলেন, ‘অনেকে এক-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে, আবার কেউ কেউ দুই-রাষ্ট্রীয় সমাধান চান। আমাদের এখনো তা দেখতে হবে।আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ গতকাল মিসরের শার্ম আল শেখে অনুষ্ঠিত সম্মেলনে ট্রাম্পসহ ২০টি দেশের প্রতিনিধি গাজা-সংক্রান্ত শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন।ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ট্রাম্প গাজা উপত্যকার পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা বলেন। সাংবাদিকরা জানতে চান, ‘যদি আপনি প্রেসিডেন্ট না থাকেন, তাহলে কি শান্তি বজায় থাকবে?’ জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বলতে পারি না কী ঘটবে।তবে যেই দায়িত্বে থাকুক না কেন, তার পক্ষে আমি লড়াই করব।’ পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘আজ ইসরায়েল ও মিসরে অসাধারণ কিছু সম্পন্ন হয়েছে। অনেক কাজ হয়েছে, কিন্তু আমি অন্য কোনোভাবে এটি পেতে চাই না। এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা!’
এ ক্যাটাগরির আরো নিউজ..