গাজায় ইসরায়েলি বিমান হামলা ও অবরোধের দুঃসহ দিনগুলোর কিছুটা অবসান ঘটলেও যুদ্ধবিরতির মধ্যে মানুষের জীবন এখনো স্বাভাবিক হয়নি। ঘরবাড়ি, স্কুল আর হাসপাতালের ধ্বংসস্তূপের সঙ্গে এখন গাজার মানুষের নতুন দুঃস্বপ্ন নগদ অর্থের তীব্র সংকট।
সাত সন্তানের মা ইমান আল-জাবারি স্মৃতিচারণ করে বলেন, ‘একসময় ব্যাংকে লেনদেনে এক ঘণ্টার বেশি লাগত না। এখন দুই-তিন দিন ধরে আসা-যাওয়া করতে হয়, সারাজীবন লাইনেই কাটে। শেষমেশ ৪০০ বা ৫০০ শেকেল পাই। এই টাকায় এখন কী বা কেনা যায়?’
নগদের এই সংকট কিছু মানুষের জন্য সামান্য জীবিকা হয়ে উঠেছে।
তিনি বলেন, ‘কাজ করে দিনে ২০-৩০ শেকেল পাই। তাতে একটা রুটি, কিছু মটরশুঁটি, ফল কিনি। সব মিলিয়ে কেবল বেঁচে থাকা।’
অনেকে এখন ডিম বা চিনি কেনার মতো ছোট কেনাকাটাও ব্যাংক অ্যাপের মাধ্যমে করেন, তবে বিক্রেতারা সেখানে অতিরিক্ত ফি নেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় গাজায় নগদ প্রবাহের বিষয়ে কোনো উল্লেখ নেই। পুনর্গঠন ও নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিতও পরে নির্ধারণের কথা বলা হয়েছে।
এর ফলে যাদের ঘরবাড়ি, চাকরি, আত্মীয় হারিয়ে গেছে, যারা সঞ্চয় খরচ করে ফেলেছেন বা জিনিসপত্র বিক্রি করে খাবার ও ওষুধ কিনছেন, তাদের জীবন আরো কঠিন হয়ে উঠছে। অনেকেই এখন পণ্য বিনিময়ের মাধ্যমে দিন কাটাচ্ছেন।
৫৩ বছর বয়সী ব্যবসায়ী সামির নামরুতি হাতে একটি পুরনো, প্রায় ছেঁড়া নোট দেখিয়ে বলেন, ‘আমার কাছে নোটটা দেখতে কেমন তা গুরুত্বপূর্ণ নয়। যতক্ষণ সিরিয়াল নম্বর আছে, ততক্ষণ সেটাই আমার কাছে টাকা।