সূত্রটি আনাদোলুকে জানায়, হামলাটি গাজা সিটির পূর্বাঞ্চলের আল-তুফ্ফাহ এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে চালানো হয়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই এলাকা থেকে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার করেছিল।এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তাদের বাহিনীর ওপর গুলি চালানো হয়েছিল।২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৭১ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। এই হামলায় পুরো গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।