গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানিয়েছেন, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, কাশিয়ানী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনকে আসাসি করা হয়েছে।এর আগে আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। এ দুটি মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৮৫ জনসহ মোট ৩৬৭ জনকে আসামি করা হয়। এখন পর্যেন্ত এ দুই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।