শেরপুরে গ্রামীণ ব্যাংকের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ব্যাংকটির সাইনবোর্ডের ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি সত্যতা নিশ্চিত করা হয়ছে।তবে শাখা কর্তৃপক্ষ জানিয়েছেন, আগুনে কার্যালয়ের কোনো কিছুর তেমন ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখায় সামান্য আগুন দিয়ে আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল।তবে এতে কোনো ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় পুলিশ সর্বদা মাঠে রয়েছে।বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজার ফেসবুক পোস্টের সূত্র ধরে গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখায় আগুন লাগানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কারো কোনো ছবি দেখা না গেলেও ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে নিরাপদ দূরত্বে থেকে তরল জাতীয় দাহ্য ছিটিয়ে ম্যাচকাঠি ছুঁড়ে এ আগুন লাগানোর দৃশ্য দেখা গেছে।এদিকে বুধবার দিবাগত রাত ১টার দিকে গ্রামীণ ব্যংকের ফেসবুক পেজে অগ্নিকান্ডের দুটো ছবিসহ এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে। ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, শেরপুরের ঝিনাইগাতীতে গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখা অফিসের গেটের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর রাত ৮টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তার ফেসবুক আইডিতে আগুন দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন।
রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী থানা ওসি মো. আল আমিন আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। এই অগ্নিসন্ত্রাসীদের ফাঁসি দেওয়ার আবেদন জানাই।
এ ক্যাটাগরির আরো নিউজ..