কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিনের কাগজপত্র বিকেলে কারাগারে এসে পৌঁছয়। পরে তা যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।এর আগে একই দিন দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমণ্ডির ৮/এ সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।