মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাড. তামান্না আজিজা স্বর্ণা গত ২৩ আগস্ট বিকেল ৫টার দিকে পৌর সদরের বাস স্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হন।তখন পূর্ব বিরোধের জের ধরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারপিট করে আহত করেন। সেই ঘটনায় তিনি বাদী হয়ে তাদেরসহ বেশ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যার চেষ্টা মামলা করেন।চাটমোহর থানার ওসি মো. মনজুরুল আলম জানান, পলাতক আসামি রহিমা রেজা ও বুড়ি সরকারকে পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।গ্রেপ্তারদের আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।গত ১ সেপ্টেম্বর রহিমা রেজাকে মাদকের কারবার ও সেবনের অভিযোগে উপজেলা মহিলা দলের বিলুপ্ত ওই কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়।