শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৃত হাসিবুর রহমানকে দেখতে আসেন তিনি। এর আগে, রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর।এ সময় হঠাৎ তার খিঁচুনি ওঠে এবং পরে হার্ট অ্যাটাক করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।বিষয়টি নিশ্চিত করে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা একসঙ্গে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসিবুর।সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃত হাসিবুর জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মারা যান।গোসল শেষে রাত ১২টায় জবি ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।