সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের প্রার্থিতার প্রতি ব্রাজিলের আনুষ্ঠানিক সমর্থনের কথা জানান।
বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, কৃষিখাত, পোলট্রি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।