ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম রেভস্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলনের দিন রোহিত ছিলেন একেবারে ভিন্ন মেজাজে। প্রতিদিনের মতো স্বাভাবিক প্রাণবন্ত হাসিখুশি রোহিত নয়, বরং চুপচাপ, গম্ভীর একজন ক্রিকেটার। সাধারণত তিনি এমন সেশনে সাংবাদিক ও সমর্থকদের সঙ্গে হাস্যরস করেন, কিন্তু বুধবার সেটি দেখা যায়নি।প্রশিক্ষণ শেষে তিনি একাই হেঁটে চলে যান দলীয় হোটেলের দিকে।সেই সময়ই ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগারকর ও নির্বাচক শিব সুন্দর দাসকে দেখা যায় যশস্বী জয়সওয়ালের সঙ্গে দীর্ঘ আলোচনায়। এই দৃশ্যই নতুন জল্পনা ছড়িয়েছে—রোহিত-পরবর্তী যুগের প্রস্তুতি কি শুরু হয়ে গেলওয়ানডে অধিনায়কত্ব পরিবর্তনের ঘোষণা দেন আগারকর নিজেই। শুবমান গিলকে নতুন অধিনায়ক করে দেওয়ার সিদ্ধান্তটি রোহিতের স্বেচ্ছায় নেওয়া নয়। বরং, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ‘জোরপূর্বক সিদ্ধান্ত’ বলেই দাবি এনডিটিভির।৩৮ বছর বয়সী রোহিত নাকি এখনো নেতৃত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে পরিকল্পনা অনুযায়ী তরুণ গিল ও জয়সওয়ালকে নিয়ে এসেছে বোর্ড ও কোচিং স্টাফরাপ্রথম ম্যাচে মাত্র ৮ রান করা রোহিতের ফর্ম নিয়েও উঠছে প্রশ্ন। তবে নিজের জায়গা ধরে রাখার লড়াইয়ে তিনি যে পরিশ্রম করছেন, তা অস্বীকার করা যায় না। গত কয়েক মাসে দারুণ ফিটনেস এনেছেন তিনি, যা ভক্তদের প্রশংসাও কুড়িয়েছে।কিন্তু ক্রিকেটে যেমন বলা হয়, ফিটনেসে নয়, ফর্মেই টিকে থাকতে হয়, সেই কথাটিই যেন এখন রোহিতকে মনে করিয়ে দিচ্ছে তার সময়।