চুয়াডাঙ্গার জীবননগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যভিত্তিক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মোট ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।অনুষ্ঠানে আলোচকরা কবি কাজী নজরুল ইসলামের বৈচিত্র্যময় জীবন, সংগ্রামী চেতনা এবং সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন, মানবতা, সাম্য ও প্রেমের কবিও।আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে মোট ছয়জন শিক্ষার্থী বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।ষষ্ঠ শ্রেণি থেকে বিজয়ীরা হলো, প্রথম—মো. ইয়াছিন আরাফাত, দ্বিতীয়—ছাদিকা রহমান নেহা, তৃতীয়—ফারিয়া ফেরদৌস সুম্মা।সপ্তম শ্রেণি থেকে বিজয়ীরা হলো, প্রথম—নুসরাত নাফিয়া, দ্বিতীয়—উম্মে মারিয়াম, তৃতীয়—আবু জাকারিয়া শিহাব।বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলা শাখার সভাপতি মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন জীবননগর প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলা শাখার উপদেষ্টা মো. জহিরুল ইসলাম।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক মতিয়ার রহমানসহ বিদ্যালয়ের অন্য শিক্ষক ও সংগঠনের সদস্যরা।কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ও বসুন্ধরা শুভসংঘের সদস্য মো. জাহিদুল ইসলাম।কুইজের উত্তরপত্র মূল্যায়ন করেন সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন, জুনায়েত হোসেন, আলিমা নুপুর, মাহবুব আরা, ফারুক আহমেদ, হাফিজুর রহমান, বিপুল কুমার, মো. জাহিদুল ইসলাম, ট্রেড ইন্সট্রাকটর মো. হাফিজুর রহমান, আইনাল হক, তারিক আজিজ ও জেসমিন আরা।অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, ‘শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য সম্পর্কে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বাড়ানোর পাশাপাশি তাদের সাংস্কৃতিক চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের নৈতিক ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..