সেখান থেকে নীলফামারী ও লালমনিরহাট হয়ে রংপুরে ফিরে আসবেন। রংপুরে রাতযাপনের পর ১৪ জানুয়ারি বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন। এই সফরে রয়েছে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, রংপুরে শহীদ আবু সাঈদ, নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর ছাড়াও দিনাজপুরে তাঁর নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। এ সময় তারেক রহমান আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাসন থেকে দেশে ফেরার পাঁচ দিনের মাথায় মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন তারেক রহমান।