পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে তিনি এমন এক রেকর্ডে নাম তুলেছেন, যেখানে এত দিন একাই ছিলেন ভারতের সাবেক অধিনায়ক ধোনি। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো সেঞ্চুরি ছাড়া ৩০০ বা তার বেশি ছক্কা মারা দ্বিতীয় ক্রিকেটার এখন হার্দিক পান্ডিয়া।পাঞ্জাবের বিপক্ষে হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৭৭ রানের (৪২ বল) ইনিংসেই বারোদা ৭ উইকেটের রোমাঞ্চকর জয় পায়। ইনিংসটিতে ছিল চারটি ছক্কা। তার প্রথম ছক্কাটিই তাকে টি-টোয়েন্টিতে ৩০০ ছক্কার ক্লাবে পৌঁছে দেয়। সঙ্গে ধোনির অনন্য কীর্তির পাশে এনে দাঁড় করায়।টি-টোয়েন্টি ক্যারিয়ারে হার্দিকের সর্বোচ্চ স্কোর ৯১। ৩০৯ ম্যাচ ও ২৬৮ ইনিংসে তার ছক্কার সংখ্যা এখন ৩০৩। এম এস ধোনি এরই মধ্যে ৩৫৫ টি-টোয়েন্টি ইনিংসে ৩৫০ ছক্কা মেরেছেন, তা-ও কোনো সেঞ্চুরি ছাড়া। যা তাকে এত দিন ভারতীয়দের মধ্যে আলাদা করে রেখেছিল।