গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শ্রদ্ধা জ্ঞাপনের আনুষ্ঠানিকতার আগ মুহূর্তে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ হয়। এসময় তারা হাত মেলানোর পাশাপাশি কুশল বিনিময় করেন। জানা যায়, গতকাল দুপুরে খালেদা জিয়ার জানাজার আগে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকে তাদের জন্য নির্ধারিত একটি কক্ষে বসেছিলেন সার্কভুক্ত দেশের ছয় প্রতিনিধি।একপর্যায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এগিয়ে গিয়ে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিকের সঙ্গে হাত মেলান। এসময় তারা দুজন কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে সামরিক সংঘাতের পর গতকালের এই সাক্ষাৎই দুই দেশের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।