এখনো হাসপাতালেই রয়েছেন গায়িকা। নিজের অবস্থার কথা বর্ণনা করে সুনিধি নিজের সোশ্যাল হ্যান্ডলে গতকাল হাসপাতালের অবস্থানকালীন কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, এই দেশে আমার নিজের কোনো পরিবার নেই। চার দিন আগে ঢাকার দূষণ আমাকে গুরুতর অসুস্থ করে তুলেছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। অর্ণব নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।তিনি বলেন, ত্রয়ী ইসলাম আমার পাশে বোনের মতো দাঁড়িয়েছিলেন, জরুরি অবস্থা থেকে শুরু করে ভর্তি পর্যন্ত সবকিছুর যত্ন নিয়েছিলেন। আমার বন্ধুরাও আমাকে দেখতে এসেছিল। হাসপাতালে একা শুয়ে থাকার সময়, আমি বুঝতে পেরেছিলাম যে আমি সত্যিই কতটা ধন্য।এই গায়িকা সকলের নিকট দোয়া চেয়ে বলেন, আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি, কিন্তু এখনো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন।