বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬৭ স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ রবিবার সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৫ গুণেরও বেশি রয়েছে।







