সেখানে বক্তারা অভিযোগ করেন, বহিরাগতদের ব্যবহার করে ক্যাম্পাসে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিবেশ তৈরি করা হয়েছে। অভিযুক্তদের বহিষ্কার এবং বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। একই জায়গায় পাল্টা প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল ও ছাত্রশক্তি। তাদের দাবি, নির্দিষ্ট কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।বক্তাদের অভিযোগ, ডাকসুর ব্যানার ব্যবহার করে একটি পক্ষ ক্যাম্পাসে মব সংস্কৃতি চালু করছে। দোকান উচ্ছেদের মাধ্যমে বন্ধ করা হচ্ছে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।