উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তি উপলক্ষে গতকাল ০২ এপ্রিল বর্ণাঢ্য ‘হীরক জয়ন্তী ডে ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্প চিফ হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ড. মীর শরীফুল ইসলাম। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ড. ফাতিমা আক্তার, তানজীনা বিনতে নূর, জ্যোতিষী চাকমা, বাদল মিয়াসহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের (ডুরসেফ) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।