শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে এ কথা বলেন রিজভী। তিনি বলেন, ওয়ান ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতনের কারণে মারা যান আরাফাত রহমান।রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণায় চালান তিনি। তারেক রহমানের নেতৃত্বগুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।