রবিবার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, ‘তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন সরকার জানে না। তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ আটকাতে পারে, সেটি অস্বাভাবিক।এ সময় ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, প্রতিবেশী দেশ ভারতের তার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে। আশা করছি, দুই দেশের মধ্যে ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন, তা জেনে থাকলেও অফিশিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি। তাকে ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।