এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সিম্পোজিয়ামসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রেসিডেন্ট কাদির ওজকায়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন।২৫ এপ্রিল শুক্রবার ইস্তাম্বুলের দোলমাবাছ প্রাসাদে অনুষ্ঠেয় সিম্পোজিয়ামে অংশ নেবেন তিনি।এরপর আগামী ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির নিউইয়র্ক ইউনিভার্সিটির একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন প্রধান বিচারপতি। এই সম্মেলনে প্যানেল বক্তা প্রধান বিারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ ছাড়া ওই দিনই তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এক কর্মশালায় বক্তব্য রাখবেন।কর্মশালায় বিশ্ববিদ্যারয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও আইনজ্ঞ, আইনজীবীসহ আবুধাবির গুরুত্বপূর্ণ পেশাজীবীরা উপস্থিত থাকবেন।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সৈয়দ রেফাত আহমেদের সফরে থাকার সময়টাতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।