ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, ‘দক্ষিণ কোরিয়ার সংসদ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি ঠিকভাবে বাস্তবায়ন করছে না।’ তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়ার সংসদ ঐতিহাসিক বাণিজ্য চুক্তিটি অনুমোদন না করায় তিনি শুল্ক বাড়াচ্ছেন, যদিও এটি তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানায়, শুল্ক বাড়ানোর পরিকল্পনা সম্পর্কে তাদের আগেই কিছু জানানো হয়নি।