মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি ‘খুব শিগগিরই’ চূড়ান্ত হতে যাচ্ছে।গিয়ংজুতে বুধবার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বক্তব্যে ট্রাম্প বলেন, “চলমান এশিয়া সফরে মালয়েশিয়া, কম্বোডিয়া ও জাপানের সঙ্গে ‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে।‘আমাদের কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে চুক্তিটিও খুব শিগগিরই সম্পন্ন হবে,’ বলেন ট্রাম্প।তিনি আরো যোগ করেন, ‘এই চুক্তিগুলো সবার জন্যই বড় সাফল্য।কারণ দীর্ঘমেয়াদি ভারসাম্যহীনতা বাদ দিয়ে স্থিতিশীল অংশীদারী থাকলে সবাই লাভবান হয়।’যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র দক্ষিণ কোরিয়া ১৫ শতাংশ শুল্কে সম্মত হলেও, আগের প্রায় শূন্য হারের তুলনায় এ বৃদ্ধিটি দেশের অর্থনীতিতে ধাক্কা দিয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের মতোই চুক্তি নিশ্চিত করার জন্য দক্ষিণ কোরিয়াকেও যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগে বাধ্য করা হচ্ছে।চলতি বছরের জুলাইয়ে প্রাথমিক এক চুক্তিতে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছিল।সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, চুক্তি যত দ্রুত সম্ভব সম্পন্ন করব, তবে ‘সব বিষয়ের সমন্বয় করতে কিছুটা সময় লাগবে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..