থিংক ট্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী গোলাম রাব্বানী নয়ন বাংগালী বলেছেন, ‘যারা রাজনীতি করবে, তাদের যথাযথ দায়িত্ব দিলে দলাদলি, বিবাদ ও গ্রুপিং কমানো সম্ভব, যা আমরা একটি কার্যকরী মেকানিজমের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করছি। আমাদের দলের অনেকেই দলাদলি ও গ্রুপিংকেই মূল কাজ মনে করে। ফলে তাদের হাতে কোনো পরিমিত দায়িত্ব দেওয়া হয় না। বেকার মস্তিষ্ক সব সময় খোঁচাখুঁচি পছন্দ করে।
এটি রাজনীতি সংস্কারের মূল চ্যালেঞ্জ।’শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি অভিজাত হোটেলে স্কুল অব লিডারশিপের চা চক্র তথা পাঠচক্রের পর্ব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতি মাসে বিএনপির থিংক ট্যাংক ‘SOLE USA’ বিশ্বের বিভিন্ন দেশে এই আয়োজন অব্যাহত রাখছে।
এতে সভাপতিত্ব করেন থিংক ট্যাংকের প্রধান নির্বাহী গোলাম রাব্বানী নয়ন বাংগালী।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাহিদুর রহমান, নিউজার্সি প্রতিনিধি মুকুল, মেরিল্যান্ড প্রতিনিধি বাবলু এবং নিউইয়র্ক প্রতিনিধি বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু।মাহিদুর রহমান বলেন, ‘দেশে প্রথমবার কোনো থিংক ট্যাংক রাজনৈতিক সংস্কার নিয়ে কাজ করছে এবং রাজনীতিতে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে দেশব্যাপী।
এ ক্যাটাগরির আরো নিউজ..