ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নেত্রকোনা জেলা অফিসের আয়োজনে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও দুর্গাপুরে পুস্টি বিষয়ক কর্মশালা
এ উপলক্ষে দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ কামরুল হাসান, এসডিএফের জেলা ব্যবস্থাপক মো: মোশারফ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক আহমেদ তাকি তাহমিদ, জেলা কর্মকর্তা মাসুদা আক্তার, দুর্গাপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান আনসারী, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, গ্রাম সমিতির স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির আহবায়ক রোকসানা পান্না, জেসমিন আক্তার, নাজমা আক্তার, নূরে জান্নাত প্রমুখ।
কর্মশালায় স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও পুষ্টি বিষয়ক খাদ্য উৎপাদন ও গ্রহণ বিষয়ে সচেতনতামুলক বক্তব্য রাখেন উপস্থিত সকলেই।