জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজিজা রোজ বার্ড কলেজিয়েট স্কুল ওই সংবর্ধনার আয়োজন করে। একই দিন বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এসএম মেহেদী হাসান আল আমীন।
সংবর্ধনা ও বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের শেষ পবের্ আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ নুরুন্নাহার বেগম। সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এসএম মেহেদী হাসান আল আমীন, বিশ^বিদ্যালয় অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ড. জেবুন্নাহার খন্দকার, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম, সাংবাদিক খাদেমুল ইসলাম ও সাংবাদিক তারেক মাহমুদ।