জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলস উচ্চ বিদ্যালয় ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে ।
২৬ ডিসেম্বর শুক্রবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং এন্ড এভালুয়েশন উইং এর পরিচালক প্রফেসর কাজী আবু কাইয়ুম শিশির উক্ত কাজের উদ্বোধন করেন ।উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিলবাংলা সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল আলম ও জামালপুরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী। ওই সময় দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।