দেশের বাজারে আজ রবিবার ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বিক্রি হচ্ছে দুই লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায়। তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে গতকাল শনিবার রাতে সোনার নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা আজ থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা।
সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৯৯৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা।
এ ক্যাটাগরির আরো নিউজ..