দেশে প্রথম বারের মত শুরু হয়েছে অনলাইন এমসিকিউ প্রতিযোগিতা। যেখানে মোবাইল এ্যাপসের মাধ্যমে একটি স্কুল বা কলেজের ছাত্র-ছাত্রীরা অন্য একটি স্কুল বা কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। প্রতিযোগিতাটি হবে অনলাইনে তাই ঘরে বসেই সকলে অংশগ্রহণ করতে পারবে।
এ প্রতিযোগিতায় টাইমস ডিটারজেন্টের সৌজন্যে প্রতি রাউন্ডে বিজয়ী পাবে ২ লক্ষ টাকা। প্রতি রাউন্ডে একজন প্রতিযোগীকে মাএ ২৫ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
জানা যায়, ৬ টি আলাদা ক্যাটাগরিতে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতাটি যেখানে এমসিকিউ প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি, ইসলাম, বিজ্ঞান ও খেলা এই বিষয়ের ওপর।
এ ব্যাপারে অরবিট টেকনোলজির সিইও মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র ছাত্রীদের মেধা বিকাশে সহায়তা করাই আমাদের উদ্দেশ্য। প্রতিযোগিতাটি চলবে সারা বছর ব্যাপী। যেখানে একজন প্রতিযোগী কোন প্রকার ফি ছাড়াই ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে একাধিক বার অংশগ্রহণ করার সুযোগ পাবে।
তিনি বলেন, আমাদের বিশ্বাস এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করার মধ্যদিয়ে নিঃসন্দেহে দেশের তরুণ প্রজন্মের জ্ঞানচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
গুগল প্লে স্টোর থেকে Orbit Shop Apps ডাউনলোড করে ফ্রিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।