স্বজনরা জানান, বর্তমানে তাকে দেশে ফিরিয়ে আনতে হাসপাতাল বিল, বিশেষ অনুমতি (স্পেশাল পাস) এবং বিমান টিকিটসহ প্রায় ২০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত প্রয়োজন, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ টাকা। পরিবারের পক্ষে এ বিপুল অর্থ জোগান দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবার।