শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রাথমিকভাবে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ চলাকালীন সময়ে তারা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।বহিষ্কৃতদের মধ্যে বাংলা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু সায়েম সনাতন ধর্মকে লক্ষ্য করে লাগাতার অশ্লীল ও কটূক্তিকর মন্তব্য পোস্ট করেন। কর্তৃপক্ষ তার এই কর্মকাণ্ডকে গর্হিত অপরাধ এবং ধর্ম অবমাননার শামিল বলে উল্লেখ করেছে। তার এই অপতৎপরতা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতেই কর্তৃপক্ষ শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণ করে।অন্যদিকে, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ৩০তম ব্যাচের দুই শিক্ষার্থী মেহতাজুর রহমান এবং তার সহযোগী তাসনিয়া ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম অবমাননা ও নারী বিদ্বেষমূলক বিভিন্ন কার্যক্রম প্রচার করেন। একই ব্যাচের শিক্ষার্থী শাহিল মাহমুদ রক্তিম ও সাজিদ রহমান তাদের বিরুদ্ধে লিখিতভাবে প্রক্টর বরাবর অভিযোগ দায়ের করেন। কর্তৃপক্ষ তাদের এই কর্মকাণ্ডকেও গর্হিত অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে।